ক্রীড়া ডেস্ক
নিক কেলিকে শর্ট লেন্থের বলে বোল্ড করেন শরীফুল ইসলাম ছবি: সংগৃহীত
শরীফুল ইসলামের করা সপ্তম ওভারের তৃতীয় বলটি কিছুটা ছোট লেন্থের ছিল। নিক কেলি সেই শর্ট ডেলিভারিটিতে পুল শট খেলতে চেয়েছিলেন, কিন্তু টাইমিং ঠিক না হওয়ায় বল ব্যাটের কানায় লেগে সরাসরি স্টাম্পে আঘাত করে। ফলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় কেলিকে। ২৩ বল খেলে মাত্র ৭ রান করেন তিনি।
কেলি যখন বিদায় নিলেন, নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৭ ওভারে ১ উইকেটে ২৪ রান। তার আউটের পর তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছেন উইল ইয়াং। অন্য প্রান্তে নিকোলাস ১৮ বলে ১০ রান করে অপরাজিত আছেন।