Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শ্রেণিকক্ষে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের সিদ্ধান্ত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ০৯:৪৩ এ এম
শ্রেণিকক্ষে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের সিদ্ধান্ত

ছবি: প্রতীকী

সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান শিক্ষক সংকট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় পাঠদানে যুক্ত করতে ‘অবসরপ্রাপ্ত শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই সিদ্ধান্তের বাস্তবায়ন নিশ্চিত করতে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে এনটিআরসিএ-র মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় অনেক প্রতিষ্ঠানেই পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার গুণগত মান ধরে রাখতে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতেই এই বিকল্প ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরো বলা হয়, উপজেলার অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের দিয়ে একটি অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব জেলা প্রশাসককে অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট উপজেলার ইউএনওর পরামর্শক্রমে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে প্রয়োজনের নিরিখে সাময়িকভাবে ওই পুল থেকে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

সেই সঙ্গে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে এ-সংক্রান্ত সম্মানী ব্যয় নির্বাহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকাকে অনুরোধ করা হলো।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)