Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ হারালেন  যুবক ইফতেখার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৫ এপ্রিল,২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : রবিবার, ৫ এপ্রিল,২০২৬, ০৮:০৩ পিএম
শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ হারালেন  যুবক ইফতেখার

দুর্ঘটনাকবলিত প্রাইভেট ছবি: ধ্রুব নিউজ

একটি আনন্দময় যাত্রার এমন করুণ পরিণতি হতে পারে, তা হয়তো ভাবেনি কেউ। প্রিয়তমা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক তাজা প্রাণ। যশোর-বেনাপোল মহাসড়কে মারা গেছেন কৃষ্ণনগর গ্রামের মৃত এমদাদুলের ছেলে ইফতেখার আহমেদ মিশাল (২৮)। যে পথে আনন্দের হাসি থাকার কথা ছিল, সেখানে এখন কেবলই স্বজনদের বুকফাটা আর্তনাদ।

রোববার (০৫ এপ্রিল) রাত যখন গভীর, চারদিকে সুনসান নীরবতা। ঘড়ির কাঁটায় তখন রাত আনুমানিক ১টা ৩০ মিনিট। ব্যক্তিগত কার (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) চালিয়ে মিশাল যাচ্ছিলেন বেনেয়ালী জফরনগর গ্রামে তার শ্বশুরবাড়ি। ঝিকরগাছা উপজেলার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। মুহূর্তের মধ্যে রাস্তার পাশের একটি বিশাল মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের শব্দ এতটাই বিকট ছিল যে আশপাশের মানুষ গভীর ঘুম থেকে জেগে ওঠেন। ঘটনাস্থলেই প্রাণ হারান চালকের আসনে থাকা মিশাল। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়েন তার স্ত্রী, যার আর্তনাদে ভারী হয়ে ওঠে রাতের আকাশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টার পর গাড়িটি কেটে মিশালের নিথর দেহ এবং তার গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে। দ্রুততম সময়ের মধ্যে তাকে হাসপাতালে পাঠানো হয়।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সড়ক ব্যবস্থাপনার একটি দুর্বল দিক আবারও সামনে নিয়ে এসেছে। যশোর-বেনাপোল মহাসড়কের পাশের গাছগুলো অনেক ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। নিয়ন্ত্রণ হারানো গাড়ি যাতে সরাসরি বড় কোনো আঘাত না পায়, সে বিষয়ে সড়ক ব্যবস্থাপনায় নতুন করে ভাবার সময় এসেছে। রাস্তার একদম গা ঘেঁষে থাকা এসব গাছ যেন একেকটি মরণফাঁদ। সামান্য যান্ত্রিক ত্রুটি বা চালক নিয়ন্ত্রণ হারালে নিরাপদ কোনো জায়গা না থাকায় সরাসরি গাছের সাথে সংঘর্ষে হতাহতের সংখ্যা বাড়ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)