Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পৃথক হত্যা মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২ এপ্রিল,২০২৬, ০৮:১৮ পিএম
পৃথক হত্যা মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড

শাহিনুল ইসলাম ও শামীম হত্যা মামলার দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে যশোরের আদালত। আসামিরা হলেন, শহরের পুরাতনকসবা কাজীপাড়ার আবুল কালামের ছেলে শুভ ওরফে বড় শুভ ও সদরের মোবারককাঠি রামনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহরাব হোসেন। বৃহস্পতিবার অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর শহরের গরীবশাহ মাজার এলাকায় ঘোষপাড়ার ড্রাইভার শাহিনুল ইসলামকে হত্যা করে সন্ত্রসাীরা। এ ঘটনায় তার ভাই মইন উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শুভ ওরফে বড় শুভকে আটক করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াহিদুজ্জামান। রিমান্ড শুনানি শেষে বিচারক আসামি শুভর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, গত ১৬ জানুয়ারি সদরের বলাডাঙ্গা গোবিন্দ মোড়ে দোকানে চুরির অভিযোগে প্রতিবন্ধী শামীমকে পিটিয়ে হত্যা করে দোকান মালিকসহ অন্যরা। এ ঘটনায় নিহত শামীমের পিতা বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ হত্যাকন্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সোহরাব হোসেনকে আটক ও ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামিদ্বয়ের এক্দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)