Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বসন্ত রোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১ এপ্রিল,২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : বুধবার, ১ এপ্রিল,২০২৬, ০৭:৩৪ পিএম
বসন্ত রোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি: ধ্রুব নিউজ

বসন্ত রোগে আক্রান্ত হয়ে শহীদ মোড়ল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত শহীদ মোড়ল যশোর সদর উপজেলার গাইদগাছ জঙ্গল বাথান গ্রামের বাসিন্দা এবং আজেজ উদ্দিনের পুত্র। তিনি কয়েকদিন ধরে বসন্ত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুসান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বসন্ত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বসন্ত রোগের সংক্রমণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই দ্রুত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বসন্ত একটি সংক্রামক রোগ হওয়ায় এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। সময়মতো ব্যবস্থা গ্রহণ করা না হলে এ ধরনের রোগ সহজেই ছড়িয়ে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)