Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিনম্র শ্রদ্ধায় কোটচাঁদপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৪:০৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৪:৪৩ পিএম
বিনম্র শ্রদ্ধায় কোটচাঁদপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

ছবি: ধ্রুব নিউজ

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে কোটচাঁদপুর মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। আজ সকাল ৬টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসক এনামুল হাসান রাষ্ট্রের পক্ষে স্মৃতিসৌধে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ বিভাগ, উপজেলা পরিষদ, কোটচাঁদপুর প্রেসক্লাব এবং টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।

পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শহীদ স্মরণে আলোচনা সভা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন রয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় নেতৃবৃন্দ জানান, শহীদদের রক্তে ভেজা এই স্বাধীনতা আমাদের জাতীয় অহংকার। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করাই হোক আজকের দিনের অঙ্গীকার। সকল বীর শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)