Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, যশোর নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রকাশ : বুধবার, ৪ মার্চ,২০২৬, ০৮:৩৫ পিএম
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ

বুধবার রতে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ করে ছবি: ধ্রুব নিউজ

বকেয়া বেতন, ঈদ বোনাস এবং বেআইনি ছাঁটাইয়ের প্রতিবাদে রাজপথে নেমেছেন যশোরের হোটেল শ্রমিকরা। আজ সন্ধ্যায় যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশ শ্রমিক অংশ নেন। শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে চিত্রা মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, যশোরের অনেক হোটেল ও রেস্তোরাঁ মালিকরা দীর্ঘ সময় ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি ও বকেয়া বেতন পরিশোধ করছেন না। সামনেই পবিত্র ঈদুল ফিতর, অথচ এখনও তাদের ঈদ বোনাস ও বেতন নিয়ে মালিকপক্ষ টালবাহানা করছে। এছাড়া কোনো আগাম নোটিশ ছাড়াই যখন-তখন শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক ও বেআইনি। সমাবেশে শ্রমিকরা স্লোগান দেন—আমরা জীবনের নিরাপত্তা চাই, চাকুরির নিশ্চয়তা ও অধিকার চাই।"

বিক্ষোভ শেষে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের এই আন্দোলন কেবল মালিকপক্ষের বিরুদ্ধে নয়, বরং শ্রম আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট মহলের অবহেলার বিরুদ্ধে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪২ নং ধারায় শ্রমিকদের অধিকার স্পষ্ট করা হয়েছে। ২০০৯ সালের ২০ নভেম্বর এটি গেজেট আকারে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ২০১৩ ও ২০১৮ সালে সংশোধনীর মাধ্যমে আরও শক্তিশালী করা হয়েছে। অথচ মালিকপক্ষ সেই আইন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমিকদের শোষণ করছে।"

তিনি অবিলম্বে সরকারি গেজেট অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং বকেয়া বেতন-বোনাস পরিশোধের জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)