Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নির্বাচনে বিজয়ে বেনাপোলে জামায়াতের শুকরানা নামাজ আদায়

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ১০:৪৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ১০:৪৮ পিএম
নির্বাচনে বিজয়ে বেনাপোলে জামায়াতের শুকরানা নামাজ আদায়

যশোর-১ আসনে মাওলানা আজীজুর রহমানের বিশাল জয়ের খবর ছড়িয়ে পড়ার পর বেনাপোলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তায় সমবেত হন জামায়াতে ইসলামীর কয়েকশ’ নেতাকর্মী ও সাধারণ সমর্থক। সেখানে তারা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানিয়ে দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করেন।

নামাজ শেষে উপস্থিত সবাই মাওলানা আজীজুর রহমানের সুস্বাস্থ্য ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করেন। শুকরানা নামাজ আদায়ের পর একটি সংক্ষিপ্ত আনন্দ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাওলানা আজীজুর রহমান ১,১৮,২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২,৯০৯ ভোট। এলাকায় এখন পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবেই বিজয় উদযাপন করছেন বিজয়ীরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)