Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিজয়ের পথে বিএনপি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:১৯ এ এম
বিজয়ের পথে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পথে বিএনপি। একইসঙ্গে জুলাই জাতীয় সনদ চূড়ান্তে গণভোটে হ্যাঁ জয়ের পথে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বিজয়ী হয়েছেন। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, এনসিপি’র নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহসহ আরও কয়েকজন এগিয়ে ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মোহাম্মদ পরওয়ার পরাজয়ের পথে। নির্বাচনে জাতীয় পার্টির কোনো নেতা নির্বাচনে জিততে পারেননি। বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

রাজধানীর বেশির ভাগ আসনে বিজয়ী হওয়ার পথে বিএনপি। সিলেট বিভাগে সবচেয়ে ভালো করেছে বিএনপি। এ ছাড়া দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভালো ফলাফল করেছে দলটি। ওদিকে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে জামায়াত জোটের প্রার্থীরা ভালো ফলাফল করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে উৎসবমুখর পরিবেশে সহিংসতামুক্ত এই নির্বাচনে ভোটের হার এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ ভোট এগিয়ে আছে। এবারের নির্বাচনের দিন সংঘাত সংঘর্ষের জেরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

দীর্ঘ দেড় যুগ পর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্ভয়ে ভোটকেন্দ্রে যান ভোটাররা। অনেকে ভোটকেন্দ্রে গিয়ে আড্ডাবাজি ও সেলফিবাজিতে মেতে উঠেন। অনেকে ভোটকেন্দ্রের ছবি তুলে নিজের ফেসবুকে শেয়ার করেন। নির্বাচন ঘিরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লক্ষাধিক সদস্য মোতায়েন ছিল। ভোটকেন্দ্রের বাইরে সেনাবাহিনী ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)