Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভোটের পরের দিন কী হবে, জানালেন ছাত্রশিবির সভাপতি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ১২:২১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০২:২৭ পিএম
ভোটের পরের দিন কী হবে, জানালেন ছাত্রশিবির সভাপতি

ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে  নির্বাচনের পরের দিনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে নিজের অনুমান জানিয়েছেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেন।

পোস্টে সাদ্দাম বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সারাদেশে জনগণকে নিয়ে শান্তিপূর্ণ শুকরানা নামাজ আদায় করা হবে। সরকারি অফিস-আদালতে ঘুষ ছাড়া সব কাজ সম্পন্ন হবে, সিন্ডিকেট ভেঙে যাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, দখলদারি ও দুর্নীতিও বন্ধ হবে।

অন্যদিকে, তিনি বলেছেন, ক্ষমতায় অন্য কোনো দল এলে নির্বাচনের পরপরই রাস্তা বন্ধ করে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। বিরোধী মতের ওপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষের ছড়াছড়ি দেখা দেবে। মা-বোনেরা নির্যাতনের শিকার হতে পারেন এবং ক্যাম্পাসে সহিংসতা, মাদক সিন্ডিকেট ও টেন্ডার বাণিজ্য বৃদ্ধি পাবে।

সাদ্দাম পোস্টের শেষে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘কেমন দেশ দেখতে চান? এখন সিদ্ধান্ত আপনারই হাতে।’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)