Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে অর্ধকোটি টাকার গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৮:১০ পিএম
অভয়নগরে অর্ধকোটি টাকার গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫

আটককৃত ৫ জাহাজের কর্মচারী ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগরে অর্ধকোটি টাকার (১৫০ মেট্রিক টন) চোরাই গমসহ এমভি সূর্য্যবানু-১১ নামের একটি লাইটার জাহাজ জব্দ করা হয়েছে। এ সময় জাহাজের পাঁচজন স্টাফকে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে নওয়াপাড়া নদীবন্দর এলাকার বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে গমবোঝাই জাহাজ জব্দ ও স্টাফ আটকের ঘটনা ঘটে।  

অভয়নগর উপজেলা প্রশাসনের নের্তৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬), অভয়নগর থানা ও নৌপুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন- এমভি সূর্য্যবানু-১১ জাহাজের সুকানি মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্যার ছেলে হায়াতুল ইসলাম, একই উপজেলার জয়দেবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ন, নোয়াখালির মাইজদি উপজেলার লক্ষীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান ও ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) মোংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে এমভি সূর্য্যবানু-১১ নামের লাইটার জাহাজে ১৫০ মেট্রিক টন (৩৮০ বস্তা) গমবোঝাই করা হয়। গমবোঝাই জাহাজটি পরদিন বুধবার অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দর এলাকার বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নওয়াপাড়া নদীবন্দর এলাকার বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে এমভি সূর্য্যবানু-১১ নামের লাইটার জাহাজে অভিযান চালানো হয়। এ সময় ১৫০ মেট্রিক টন (৩৮০ বস্তা) চোরাই গমসহ জাহাজটি জব্দ করা হয়। চোরাই গমের বাজার মূল্য আনুমানিক ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। পরে জাহাজের সুকানিসহ সাতজনকে আটক করা হলে জিজ্ঞাসাবাদের পর দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘উপজেলা প্রশাসনের নের্তৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬), অভয়নগর থানা ও নৌপুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা কর হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে অভয়নগর থানা ও নৌপুলিশ কাজ করছে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)