Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৮:৪২ পিএম
নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী

খুলে ফেলা হচ্ছে বৈদ্যুতিক বাতি ছবি: সংগৃহীত

নির্বাচনী বৈতরণী পার হতে ভোটের আগে গ্রামের বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছিল এলইডি স্ট্রিট লাইট। কিন্তু ফল ঘোষণার পর পরাজয় জুটতেই সেই বাতিগুলো খুলে ফেলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের টংক জেলার নিওয়াই বিধানসভা এলাকার অন্তর্গত পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে।

​স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার সহধর্মিণী প্রিয়াঙ্কা শর্মা ওই ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচনে লড়েছিলেন। ভোটের প্রচারণা এবং ভোটারদের সমর্থন টানার লক্ষ্যে আলোক শর্মার প্রভাব ও নির্দেশনায় কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা—এই চার গ্রামে প্রায় ৫০টি এলইডি বাতি বসানো হয়েছিল।

​তবে নির্বাচনের ফলাফলে প্রিয়াঙ্কা শর্মা পরাজিত হন। বাসিন্দাদের অভিযোগ, ভোটে হারের পর রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই গ্রামগুলো থেকে বাতিগুলো খুলে নেওয়ার পদক্ষেপ শুরু হয়।

​পরিস্থিতি গড়ায় বিদ্যুৎ বিভাগ পর্যন্ত। জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের ফল্ট রিপেয়ার টিম (এফআরটি) ঘটনাস্থলে পৌঁছে বাতি অপসারণের কাজ শুরু করে। স্থানীয়দের আপত্তি উপেক্ষা করেই কুমাড়োঁ কি ধানি গ্রাম থেকে অন্তত ১০টি খুঁটির স্ট্রিট লাইট খুলে নেয় দলটি। তবে বাকি প্রায় ৪০টি বাতি আর খোলা সম্ভব হয়নি; কারণ নবনির্বাচিত সরপঞ্চরা নিজস্ব তহবিল থেকে বিদ্যুৎ বিল পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন।

​এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডি আর মীন জানান, নিয়মিত ত্রুটি মেরামতের কাজে গ্রামে গিয়ে এফআরটি কর্মীরা দেখতে পান, বৈদ্যুতিক খুঁটিতে অবৈধ সংযোগের মাধ্যমে স্ট্রিট লাইটগুলো জ্বালানো হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় বাতিগুলো সরানোর উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে কোন প্রক্রিয়ায় এবং কার অনুমোদনে এসব সংযোগ দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

​অন্যদিকে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নাকচ করে দিয়েছেন বিধায়ক রাম সহায় বর্মা। তাঁর দাবি, দীপাবলির উৎসবকে সামনে রেখে প্রার্থীরা নিজস্ব উদ্যোগেই ওই বাতিগুলো স্থাপন করেছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)