Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বিদ্যালয়ের সমস্যা সমাধানে মা সমাবেশ ও গণশুনানি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৯:০৫ পিএম
যশোরে বিদ্যালয়ের সমস্যা সমাধানে মা সমাবেশ ও গণশুনানি

ছবি: ধ্রুব নিউজ

বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, অবকাঠামোগত সমস্যা ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের মতামত জানতে যশোরে মা সমাবেশ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক মায়েরা অংশ নেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। তিনি বিদ্যালয়ের সার্বিক অবস্থা ও অবকাঠামোগত পরিস্থিতি তুলে ধরেন। মা সমাবেশ ও গণশুনানির উদ্দেশ্য এবং প্রেক্ষাপট উপস্থাপন করেন ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দিন। এ সময় অংশগ্রহণকারী মায়েরা বিদ্যালয় নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদ আক্তার। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নতুন ভবন নির্মাণের জন্য উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সনাক সদস্য শ্রাবস্তী আহম্মদ মা ও শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে সনাক সদস্য সুরাইয়া শরীফ বলেন, অভিভাবকদের উপস্থিতিই প্রমাণ করে তাঁরা সচেতন নাগরিক। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য ওসমান গনি লাভলু। এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম বাস্তবায়ন সহকারী-সিই সুমা সরকার, ইয়েস সহ-দলনেতা আ আ ম হাবীবাহ, সহ-দলনেতা মো. রেজা, ইয়েস সদস্য ইসরাত জাহান, পূজা সরকার, প্রদীপ রায় ও সুমাইয়া খাতুনসহ অন্যরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)