Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের সাবেক এসপি প্রলয় জোয়ারদারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:৪২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৯:০৩ পিএম
যশোরের সাবেক এসপি প্রলয় জোয়ারদারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর

ছবি: সংগৃহীত

পুলিশ সদরদপ্তরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এ ছাড়া একজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সাত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপ-কমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান। এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)