Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৩০০ গ্রাম হেরোইনসহ আটক বাবুর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৬:১৯ পিএম
যশোরে ৩০০ গ্রাম হেরোইনসহ আটক বাবুর যাবজ্জীবন কারাদণ্ড

দন্ডপ্রাপ্ত আসামি আশিকুর রহমান ওরফে বাবু ছবি: ধ্রুব নিউজ

৩০০ গ্রাম হেরোইনসহ আটক হওয়া আশিকুর রহমান ওরফে বাবু (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার ভাই ভাই স্টোরের সামনে অভিযান চালায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আশিকুর রহমান ওরফে বাবুকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির পেছনে লাল কসটেপ দিয়ে মোড়ানো সাদা পলিথিনের ভেতর থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ছিল দুই লাখ টাকা।

এ ঘটনায় এসআই সৈয়দ বায়েজীদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ বাক্য গ্রহণ শেষে আসামী বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাল আদেশ দিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)