Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: বিএনপিপন্থি ফোরামের ১১ সদস্যের প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৪:৫৯ পিএম
যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: বিএনপিপন্থি ফোরামের ১১ সদস্যের প্যানেল ঘোষণা

সভাপতি প্রার্থী সৈয়দ সাবেরুল হক সাবু (ডানে) ও সাধারণ সম্পাদক প্রার্থী নুর আলম পান্নু (বামে) ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যকরী সংসদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এ নির্বাচনে অংশ নিতে ১১ পদে পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোহসীন আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৮ নভেম্বর সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। ১৬ নভেম্বর দুপুর ২টায় সমিতির ১ নম্বর ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে। একই দিন বৈধ প্রার্থীদের তালিকা সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত।

এদিকে নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের ঘোষিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নূর আলম পান্নু প্রার্থী মনোনীত হয়েছেন।

প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ, সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন ও মো. সিরাজুল ইসলাম সাগর, গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান এবং সদস্য পদে সুদীপ্ত কুমার ও শামস ইমরান।

আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস ও সদস্যসচিব অ্যাডভোকেট এম এ গফুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্যানেল ঘোষণার তথ্য জানানো হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)