Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে তরুণ চিত্রশিল্পী মুরারির প্রথম একক চিত্র প্রদর্শনীর সমাপনী

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৮:৪৮ পিএম
যশোরে তরুণ চিত্রশিল্পী মুরারির প্রথম একক চিত্র প্রদর্শনীর সমাপনী

ছবি: ধ্রুব নিউজ

যশোরে তরুণ চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের প্রথম একক চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

‘রিয়েল আর্টিস্ট অব সোসাইটি’  শিরোনামের এ প্রদর্শনীতে মোট ৪০টি শিল্পকর্ম স্থান পায়। এসব চিত্রকর্মে সমাজের খেটে খাওয়া ও শ্রমজীবী বিভিন্ন পেশার মানুষের জীবনসংগ্রাম, তাদের দৈনন্দিন কর্ম এবং সমাজের প্রতি অবদান নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী।

প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বক্তারা শিল্পীর কাজের প্রশংসা করে বলেন, এ ধরনের শিল্পকর্ম সমাজে শ্রমজীবী মানুষের অধিকার ও অবদানকে দৃশ্যমান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবক কৃষি গৌতম, চিত্রশিল্পী মুরারি মুরলী মোহন, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, চিত্রশিল্পী মফিজুর রহমান রন্টু, সাংবাদিক প্রণব দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজেদ রহমান বকুল প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)