Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিটিএইচ ‘আর্ট ডে’তে সাড়ে চারশ রঙের রূপকথা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০১:৪৬ পিএম
বিটিএইচ ‘আর্ট ডে’তে সাড়ে চারশ রঙের রূপকথা

চেয়ার-টেবিল বা ইজেলে বসার বালাই নেই। এক হাতে কাগজ ধরে অন্য হাতে পেন্সিলের টানে ক্যানভাসে রূপকথা ফুটিয়ে তুলছেন কেউ, কেউ বা এঁকে চলেছেন স্বপ্ন। একটানা দাঁড়িয়ে থেকে অফসেট পেপারে সৃষ্টি ফুটিয়ে তোলার এই দৃশ্য যশোর শহরের লালদিঘির পাড়ে ব্রাদার টিটোস (বিটিএইচ) হোম স্কুল প্রাঙ্গণের।

রোববার সকালে প্রতিষ্ঠানটির ‘আর্ট ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত হয় এই উৎসব। এই আয়োজনে কচিকাঁচাদের পাশাপাশি অভিভাবকেরাও অংশ নেন ছবি আঁকার লড়াইয়ে।

আর্ট গ্যালারিতে রূপ নেওয়া দেয়াল: উৎসবের দিন স্কুলটির দেয়াল ও সীমানাপ্রাচীর আর্ট গ্যালারিতে রূপ নেয়। সারাদিন প্রদর্শিত হয় শিশুদের আঁকা সাড়ে চার শতাধিক চিত্রকর্ম। এর মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল অভিভাবক এবং স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘হাতে রেখে আঁকো’ প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় নিয়ম ছিল—প্রত্যেককে একটি পেন্সিল ও এ-ফোর সাইজের কাগজ দিয়ে দাঁড়িয়ে নিজের হাতের ওপর কাগজ রেখে ছবি আঁকতে হবে। এই প্রতিযোগিতায় ৬৪ অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন এবং তাদের প্রত্যেককে পুরস্কার দেওয়া হয়।

সৃজনশীলতা ও মানবিক পাঠ: আয়োজক সূত্রে জানা যায়, প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো ন্যূনতম ১০০ টাকা মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ছবি বিক্রির ৭০ শতাংশ পাবেন ছবির নির্মাতা শিশু। বাকি ৩০ শতাংশ ব্যয় করা হবে সমাজসেবামূলক কাজে।

স্কুলের অধ্যক্ষ আলী আযম টিটো বলেন, "এর মাধ্যমে শিশুরা নিজের কাজের মূল্য বুঝতে শেখার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পাচ্ছে। শিশুদের সৃজনশীলতার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের প্রতি দায়বোধ তৈরি করাই আয়োজনের মূল লক্ষ্য।" অংশগ্রহণকারী শিশুদের উৎসাহ জোগাতে আর্ট-সংক্রান্ত সরঞ্জামযুক্ত একটি চটের ব্যাগ উপহার দেওয়া হয়।

চার ক্যাটাগরির প্রদর্শনী: দিনব্যাপী এই আয়োজনে চারটি ক্যাটাগরিতে ছবি স্থান পেয়েছিল। এগুলো হলো—থ্রিডি আর্ট, ক্যালিগ্রাফি, হ্যান্ডরাইটিং উইথ ইলাস্ট্রেশন, জেনারেল ড্রয়িং।

সমাপনী ও পুরস্কার বিতরণী: দিনব্যাপী আয়োজনের পর্দা নামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক মামুন আজাদ। তারা বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)