Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৫:২৬ পিএম
যশোরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে যশোরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় জেলার চারটি উপজেলায় একযোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন যশোর জেলা পূর্ব শাখার উদ্যোগে অভয়নগর, বাঘারপাড়া, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মেধা যাচাই, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন যশোর জেলা পূর্ব শাখার পরিচালক এম মিনারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, একজন শিক্ষার্থীকে আদর্শ, মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাক। অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও উৎসাহিত করার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”

আয়োজক সূত্রে জানা যায়, পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের জন্য রয়েছে এককালীন নগদ অর্থসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর জন্য বিশেষ পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেওয়া হবে। 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)