Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৪:২১ পিএম
হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৫ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, নির্দিষ্টভাবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন আরও ১০৫ জন।

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যায়, এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন এবং নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৬৪ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।

চিকিৎসা ও সুস্থতার চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, উল্লেখিত সময়ে (১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর) হামের উপসর্গ ও রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১ হাজার ৪৬৮ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)