Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৮:৪২ পিএম
ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ছবি: বাসস

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন রোগী।

​সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৯৮২ জন ঢাকা বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, রাজশাহী বিভাগে ২৪৬ জন, রংপুর বিভাগে ২৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, বরিশাল বিভাগে ২৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১২১ জন এবং সিলেট বিভাগে ৪০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

​চলতি বছরে মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। এর পাশাপাশি, ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে।

​বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ডেঙ্গুর বিস্তার রোধে এবং রোগীর প্রাণহানি কমাতে হাসপাতালে সময়মতো চিকিৎসা নেওয়ার পাশাপাশি চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ জোর দেওয়া জরুরি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)