Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোটরসাইকেল  চালাচ্ছিলেন প্রেমিকা, দুর্ঘটনায় প্রাণ গেল দুজনেরই

চৌগাছা প্রতিনিধি চৌগাছা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৯:৪২ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ১২:৩১ এ এম
মোটরসাইকেল  চালাচ্ছিলেন প্রেমিকা, দুর্ঘটনায় প্রাণ গেল দুজনেরই

দুর্ঘটনাস্থলে পড়ে থাকা মোটরসাইকেল। ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন হোসেন (২২) ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত কিশোরীর (১৭) বাড়ি চৌগাছা পৌরশহরে বলে জানা গেছে।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, বিকেলে ওই দুজন একটি নম্বরবিহীন সুজুকি সাদাকালো রঙের ১৫০ সিসি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ওই কিশোরী। পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ওই কিশোরী। তাদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)