ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় উপজেলা মোড়স্থ জামায়াত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম ও অধ্যাপক মশিউর রহমান এবং উপজেলা যুব বিভাগের সভাপতি ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আবিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাওলানা দ্বীন ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, সেক্রেটারি মনিরুজ্জামান সুমন, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, সদর ইউনিয়ন সেক্রেটারি আতিয়ার রহমান, গদখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম বিদ্যুৎ, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর, সেক্রেটারি ও নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে তাঁদের প্রতি প্রকৃত সম্মান। বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং ২০২৬ সালের গণভোটে জনগণের দেওয়া রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।