Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৭:৪৪ পিএম
লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে জেলা কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল ছবি: ধ্রুব নিউজ

আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে অন্তত দুই লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্য বাস্তবায়নে পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে জেলা কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এসব পরিকল্পনার কথা জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রছুল বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চে যশোরে ন্যূনতম দুই লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এবারের লংমার্চে পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তিনি বলেন, কর্মসূচি সফল করতে শহরের মনিহার চত্বর, হাইকোর্ট মোড়, খাজুরা বাসস্ট্যান্ড ও পালবাড়ী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা অবস্থান করবেন। জনসভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি বিশাল গাড়িবহর সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে লংমার্চ বাস্তবায়নে জনশক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ, অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন, সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, কেএম আশরাফুল ইসলাম ও মুহাম্মাদ নাজিম উদ্দীন।

এ ছাড়া শহর কর্মপরিষদের সদস্য কামরুল ইসলাম শিহাব, বদরুজ্জামান, হাফেজ মাঈনুল ইসলাম, মাওলানা তৌহিদুর রহমান, অধ্যাপক আশরাফ আলী, মাওলানা আয়ুব হোসেন ও মনিরুজ্জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)