Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হামজ্বরে ​চৌগাছার ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৭:৪৪ পিএম
হামজ্বরে ​চৌগাছার ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজের মৃত্যু

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ ছবি: ধ্রুব নিউজ

​যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​শনিবার সকালে যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

​পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে হাম ও তীব্র জ্বরে আক্রান্ত ছিলেন ওবায়দুল ইসলাম সবুজ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের অকালমৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)