Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৬:০৩ পিএম
যশোরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

প্রতীকী ছবি ছবি: সংগৃহীত

যশোরে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ইমন (২২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় যশোর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন রাজারহাট চামড়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইমন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা   বলে জানা গেছে।
আহত ইমন যশোর সদর উপজেলার রামনগর এলাকার রেজাউল ইসলামের ছেলে। রাজারহাট বাজারে তাঁর ‘ইমনের মোবাইল’ নামে একটি দোকান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট বাজারে দোকান থাকার কারণে ইমনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি ৩ হাজার ৫০০ টাকা দেন। পরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
এর একপর্যায়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজারহাট চামড়ার হাট এলাকায় আজিজ (৩২) ও জাকির (৫৫) নামের দুই ব্যক্তি ইমনের বুকে ও নিতম্বে ছুরিকাঘাত করে জখম করেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত আজিজের পিতার নাম জানা যায়নি। তাঁর বাড়ি মুড়লী খাঁ পাড়ায়। অপর অভিযুক্ত জাকির রাজারহাট এলাকার বাসিন্দা এবং মেম্বার পদপ্রার্থী বলে জানা গেছে। তাঁদের দুজনেরই বাড়ি যশোর কোতোয়ালি থানা এলাকায়।
পরে স্থানীয় লোকজন আহত ইমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)