Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:০৩ পিএম
যশোর সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান ছবি: ধ্রুব নিউজ

যশোর সিটি কলেজের পাশে একটি গলিতে ছুরিকাঘাতে ফয়সাল হাসান তদ্রব (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। বুধবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। আহত ফয়সালকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি অভিযোগ করে বলেন, সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন। এর জেরেই অঙ্কন তাঁকে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।

কামরুজ্জামান বাপ্পি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাপাড়া আমতলা এলাকার অঙ্কন (১৮) নামে এক তরুণের সঙ্গে ফয়সালের কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, যশোর সিটি কলেজের পাশের গলিতে ফয়সালের নিতম্বে ছুরিকাঘাত করা হয়। পরে সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

অঙ্কন স্থানীয় যুবলীগ নেতা হারুন অর রশিদ ফুলুর নাতি বলে জানা গেছে। 

ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।”

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)