Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ১২:০৬ পিএম
যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোর: যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম, সিনিয়র স্টেশন অফিসার রেজাউল করিম, ইন্সপেক্টর লুৎফর রহমান, ‘বাঁচতে শেখা’র প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায় এবং সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাসসহ অনেকে।

র‍্যালি শেষে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে উদ্ধার এবং জীবন ও সম্পদ রক্ষার বিভিন্ন কৌশল সম্বলিত একটি বাস্তব মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং রেড ক্রিসেন্টের সদস্যরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)