নিজস্ব প্রতিনিধি
দন্ডপ্রাপ্ত আককাছ আলী ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আককাছ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ সংক্ষিপ্ত বিচার আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কোটচাঁদপুর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আককাছ আলী উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আনসার মণ্ডল।
পুলিশের ফ্ল্যাশ রিপোর্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আককাছ আলীর ডোপ টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। পরে তাকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের অপরাধে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।