বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোস্টের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ছবি: ধ্রুব নিউজ
ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ আজ রোববার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছে। ১০ অক্টোবর (শনিবার) সকালে কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মরদেহ দেশে ফেরাকে কেন্দ্র করে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
বেনাপোল চেকপোস্টের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। পুরো এলাকায় নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। মরদেহ দেশে ফেরার সময় সীমান্ত এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোটনের মরদেহ দেশে পৌঁছানোর পর পরবর্তী কার্যাক্রম কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় আগত যাত্রীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।