Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ৩২ পূজামণ্ডপে নুরুজ্জামান লিটনের ব্যক্তিগত অনুদান

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ১০:১৮ এ এম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০২:০৬ পিএম
শার্শায় ৩২ পূজামণ্ডপে নুরুজ্জামান লিটনের ব্যক্তিগত অনুদান

ছবি: ধ্রুব নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা ও বেনাপোলের ৩২টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। একই সঙ্গে উৎসব চলাকালে মণ্ডপগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বেনাপোলের রহমান চেম্বারের হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপ প্রতিনিধিদের হাতে এই অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, "ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উপলক্ষ। শার্শায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে সব ধরনের সহায়তা করব। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না; পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।"

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর পূজা উদ্‌যাপন কমিটির সাবেক সভাপতি সুকুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)