প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন আজ শনিবার। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত এবং দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন। সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন তিনজন প্রার্থী। তারা হলেন মানবজমিনের নূর ইসলাম, সময় টিভির জুয়েল মৃধা এবং দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওয়াহাবুজ্জামান ঝন্টু।
ভোটের আগেই কয়েকটি পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুজন। তারা হলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু এবং দৈনিক সুবর্ণভূমির বার্তা সম্পাদক সরোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী। এছাড়া কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে গাজী টিভির তহীদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাকি পদগুলোতে আজ ভোট নেওয়া হচ্ছে। সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদের জন্য লড়াই করছেন দুজন। তারা হলেন গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম ও নিউ এজের সাইফুর রহমান সাইফ। এ ছাড়া ৮ জন প্রার্থী ৬টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য লড়াই করছেন। তারা হলেন আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুরশিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এসএম সোহেল এবং সাফিকুল আলম (সাফিক সাঈদ)।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার নতুন ৩৬ জন সাংবাদিককে ভোটার করা হয়েছে। ফলে ক্লাবের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে। প্রার্থীরা নিজ নিজ প্রতিশ্রুতি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের কাছে গেছেন। বিকেল ৩টায় ভোট নেওয়া শেষ হবে। এরপর ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে। অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি পুরো নির্বাচন পরিচালনা করছে। কমিটির অন্য দুই সদস্য হলেন অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও রেজাউল করিম।