Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চোরাচালান পণ্যের তালিকায় এখনো শাড়ি, জিরা ও ফুচকা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২৫ পিএম
চোরাচালান পণ্যের তালিকায় এখনো শাড়ি, জিরা ও ফুচকা

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা ও ১ কেজি ফুচকা আটক করেছে বিজিবি। ছবি: ধ্রুব নিউজ

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা ও ১ কেজি ফুচকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আন্তর্জাতিক চেকপোস্টের একটি টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সীমান্তবর্তী এলাকায় এই তৎপরতা চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ না হলেও শাড়ি, জিরা ও ফুচকাসহ বিভিন্ন চোরাচালানি মালামাল উদ্ধার করে বিজিবি।

এ বিষয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, "যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)