Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১৫৫, মাদক ও ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৫১ পিএম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ১০:০০ পিএম
যশোরে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১৫৫, মাদক ও ককটেল উদ্ধার

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৭ জন নেতাকর্মীসহ বিভিন্ন মামলার মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে যশোর জেলার ৯টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একাধিক টিম যৌথভাবে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হায়দার আলী, শহরের বেজপাড়ার কর্মী আরজু মল্লিক বিপুল, আরবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান আলী কালু, কচুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা, উপশহর ৭ নম্বর সেক্টরের কর্মী শামিম মেহেদী, শহরের শংকরপুর এলাকার কর্মী নজরুল ইসলাম, শেখহাটির মোমেল হোসেন এবং মনিরামপুরের নারায়ন হালদার, শফিকুল ইসলাম ও হাসানুজ্জামান।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি, ছিনতাই ও বিস্ফোরক মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই অঙ্গীকার নিয়ে অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)