Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছার কাপড় ব্যবসায়ী আব্দুস সালামের দাফন সম্পন্ন

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৩১ পিএম
চৌগাছার কাপড় ব্যবসায়ী আব্দুস সালামের দাফন সম্পন্ন

ছবি: ধ্রুব ‍নিউজ

যশোরের চৌগাছা বাজারের কাপুড়িয়াপট্টি জামে মসজিদ রোডের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আব্দুস সালাম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বহু ব্যবসায়ী সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি উপজেলার টেংগুরপুর গ্রামের মরহুম মোজাম্মেল মাস্টারের ছেলে।

দীর্ঘদিন ধরে চৌগাছা বাজারের কাপুড়িয়াপট্টিতে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন আব্দুস সালাম। নিষ্ঠা ও সততার কারণে স্থানীয় ব্যবসায়ী মহল ও গ্রাহকদের কাছে তিনি অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন।

সোমবার জোহরের নামাজ শেষে টেংগুরপুর পূর্ব কারিগরপাড়া জামে মসজিদের সামনের ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদসহ বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)