Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মসজিদে চুরির চেষ্টা: হাতেনাতে ধরা যুবকের চুল কেটে দিল স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০১:৩৪ পিএম
যশোরে মসজিদে চুরির চেষ্টা: হাতেনাতে ধরা যুবকের চুল কেটে দিল স্থানীয়রা

ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার ঘোপ নওয়াপাড়া এলাকার একটি মসজিদে চুরি করার সময় এক যুবককে হাতেনাতে ধরে মাথার চুল কেটে দেওয়া ও শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে। চুরির হাত থেকে রেহাই পেতে স্থানীয়দের এমন আচরণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে এক যুবক মসজিদের ভেতরে ঢুকে সুযোগ বুঝে মালামাল চুরির চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থলেই হাতেনাতে আটক করেন। পরে চোরের সাজা হিসেবে উপস্থিত জনতা তাকে দিয়ে জোরপূর্বক নামাজ পড়ান এবং মাথার চুল কেটে দেন।

এলাকাবাসীর দাবি, ওই মসজিদে প্রায়ই চুরি ও মালামাল খোয়া যাওয়ার ঘটনা ঘটছে। মাত্র কয়েক দিন আগেই মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লির ইজিবাইকের ব্যাটারি চুরি হয়ে যায়। ঘন ঘন চুরির ঘটনায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ ও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।

তবে ঘটনার পর স্থানীয় সচেতন মহল জানান, চুরির ওপর চরম ক্ষোভ থাকলেও সাধারণ মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। যেকোনো অপরাধে আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়াই যুক্তিসংগত।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)