বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেনসিডিল/মাদক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে পুটখালী বিওপি (সীমান্ত ফাঁড়ি)–এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছিল। উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, জিরো টলারেন্স নীতির আওতায় সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।