Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের শিল্পী হারুন হাফিজের তুলির আঁচড়ে মালয়েশিয়া জয়

নজরুল ইসলাম নজরুল ইসলাম
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ১০:২৫ পিএম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ১২:০৫ এ এম
যশোরের শিল্পী হারুন হাফিজের তুলির আঁচড়ে মালয়েশিয়া জয়

নিমগ্নচিত্তে ছবি আঁকছেন শিল্পী হারুন হাফিজ ছবি: শিল্পীর সরবরাহকৃত

প্রবাস মানেই কেবল ঘাম ঝরানো পরিশ্রমের গল্প নয়; প্রবাস মানে মেধা, দক্ষতা আর সৃজনশীলতা দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড্ডীন করার অদম্য সংগ্রামও।

তেমনই এক অনুপ্রেরণাদায়ী রূপকথার জন্ম দিয়েছেন বাংলাদেশী তরুণ চিত্রশিল্পী হারুন হাফিজ। দক্ষিণ-পূর্ব এশিয়ার রূপসী দেশ মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে অবস্থিত চীনাদের ধর্মীয় উপাসনালয় বা মন্দিরের দেয়ালে দেয়ালে রং ও তুলির নিপুণ স্পর্শে ফুটিয়ে তুলছেন অসাধারণ সব চিত্রকর্ম।

একটি ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ধর্মীয় আবহাওয়ার মাঝে গিয়ে তাদের ঐতিহ্যবাহী শিল্পকলার পূর্ণরূপ দেওয়া সহজ কথা নয়। কিন্তু হারুন হাফিজ তাঁর সহজাত মেধা ও নিখুঁত কাজের মাধ্যমে জয় করে নিয়েছেন স্থানীয় চীনা সম্প্রদায়ের আস্থা। দেয়ালের পর দেয়ালে তিনি এঁকে চলছেন শান্ত প্রকৃতির রূপ, পৌরাণিক গল্পগাথা এবং গভীর আধ্যাত্মিক ভাবাপন্ন চিত্রাবলি।

মালয়েশিয়ার কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে হারুন হাফিজের কাজ সীমাবদ্ধ থাকেনি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে তাঁর নাম ও খ্যাতি। ঐতিহ্যবাহী পেনাং থেকে শুরু করে রাজধানী কুয়ালালামপুর, বাণিজ্য নগরী সেলাংগর, সেরেমবান, কিংবা উত্তরের সুঙাই পাতানি, আলোর স্টার কেডা এবং পেরাকসহ অসংখ্য রাজ্যের মূল চীনা উপাসনালয়গুলোতে শোভা পাচ্ছে তাঁর আঁকা সব বিশালাকার দেয়ালচিত্র।

চিত্রশিল্পী হারুন হাফিজ জানান, চীনা উপাসনালয়ে আঁকাআঁকির প্রতিটি কাজ অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত হতে হয়। রং নির্বাচন থেকে শুরু করে ভাবধারা ফুটিয়ে তোলার ক্ষেত্রে প্রয়োজন হয় প্রখর মনোযোগ। তিনি বলেন, “প্রতিটি দেয়ালই আমার কাছে এক একটি ক্যানভাস। যখন মালয়েশিয়ান বা পর্যটকরা আমার আঁকা ছবিগুলোর প্রশংসা করেন এবং জানতে পারেন আমি একজন বাংলাদেশী, তখন বুকটা গর্বে ভরে যায়। প্রবাসে শত ব্যস্ততার মাঝেও রং-তুলির এই সৃষ্টিশীল কাজ আমাকে দেশের কথা মনে করিয়ে দেয়।”

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের কাছেও হারুন হাফিজ এখন এক গর্বের নাম। সাধারণ শ্রমিকের বাইরে গিয়ে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে কীভাবে নিজের স্থান তৈরি করা যায়, তা তিনি দেখিয়ে দিয়েছেন। ধর্ম ও সংস্কৃতির দেয়াল টপকে শিল্প যে মানুষকে এক সুতোয় বাঁধতে পারে, হারুন হাফিজের আঁকা ছবিগুলো তারই মূর্ত প্রতীক।

মালয়েশিয়ার ধর্মীয় উপাসনালয়গুলোর উচ্চ ও দীর্ঘ প্রাচীরে হারুন হাফিজের তুলির আঁচড় যেন কেবল রঙের খেলা নয়, তা প্রবাসের মাটিতে আঁকা একখণ্ড বাংলাদেশ এবং মেধার অনন্য বিজয়গাথা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)