Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নওয়াপাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৮:১৩ পিএম
নওয়াপাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের। তবে অসুস্থতার কারণে তিনি সভায় উপস্থিত হতে পারেননি। তাঁর পরিবর্তে প্রধান অতিথির বক্তব্য দেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল।

নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম রফিকুজ্জামান টুলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু ও নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা।

সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং দলের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় নওয়াপাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)