Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ১২ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৮:০৯ পিএম
শার্শায় ১২ কেজি গাঁজা উদ্ধার

শার্শা পুলিশের অভিযানে ১২ কেজি গাজা উদ্ধার হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশ ফোর্সের একটি দল এ অভিযান চালায়।

অভিযানকালে শিকারপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ওই বস্তা তল্লাশি করে ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে শার্শা থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)