ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
নিখোঁজ হাসানুর রহমান ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রাম থেকে ১৪ বছর বয়সী কিশোর হাসানুর রহমান নিখোঁজ হয়েছে। গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি।
নিখোঁজ হাসানুর রহমানের পিতা রফিকুল ইসলাম ও মাতা মিনা বেগম জানান, পরিবারের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায় হাসানুর। এরপর থেকে নিকট আত্মীয়ের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল গাঢ় নীল রঙের পাঞ্জাবি এবং হালকা নীল রঙের প্যান্ট।
কোনো সহৃদয় ব্যক্তি কিশোর হাসানুরের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে পারলে ০১৭৮৪৩২০০৬৯ অথবা ০১৭৪৬১৩১০৬৮ নম্বরে যোগাযোগ করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।