Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে নেশার টাকা না দেওয়ায় বাবাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৮:০২ পিএম
যশোরে নেশার টাকা না দেওয়ায় বাবাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার আবাদ কচুয়া এলাকায় নেশার টাকা না দেওয়ায় বাবাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পিতা শেখ গোলাম আলী নিজেই বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। অভিযুক্ত ছেলের নাম শেখ তুহিন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, শেখ তুহিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বখাটেদের সঙ্গে মেলামেশা করে আসছে। নেশার টাকা জোগাড় করতে সে প্রায়ই পরিবারের সদস্যদের কাছে অর্থ দাবি করে এবং টাকা না পেলে শারীরিক নির্যাতন চালায়। এর আগেও সে বাবা-মাকে মারধর করে আহত করেছিল।

গত ১৫ আগস্ট বিকেলে তুহিন তার পিতার কাছে নেশার জন্য এক হাজার টাকা দাবি করে। পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং বুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় পিতাকে রক্ষা করতে তার মা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরবর্তীতে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তুহিন তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার নানা চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আইনি আশ্রয়ের জন্য আদালতে মামলা করেন ভুক্তভোগী পিতা। বর্তমানে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)