Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবককে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৬:০১ পিএম
যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবককে পুলিশে দিল জনতা

ছবি: ধ্রুব নিউজ

যশোরের সদর উপজেলায় সাংবাদিক পরিচয়ে এক বেকারি মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে প্রিন্স মাহমুদ (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার হাটবিলা গ্রামে এ ঘটনা ঘটে। আটক প্রিন্স মাহমুদ বসুন্দিয়া এলাকার আব্দুল জলিল বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় বেকারি মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাটবিলা সাঈদ সেন্টার ইটভাটার পাশে রফিকুল ইসলামের একটি রুটি ও বিস্কুট তৈরির কারখানা রয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে প্রিন্স মাহমুদসহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক নিজেদের ‘সাংবাদিক’ পরিচয়ে কারখানায় প্রবেশ করেন। সে সময় কারখানায় মালিক উপস্থিত ছিলেন না। অভিযুক্তরা কারখানার কারিগর শফিকুল ইসলামের মোবাইল ফোন থেকে মালিক রফিকুল ইসলামকে কল করে কারখানায় নোংরা পরিবেশের অভিযোগ তোলেন এবং ইউএনও’র মাধ্যমে কারখানাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

বেকারি মালিক তখন তাঁদের পরে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে বিকেলে প্রিন্সসহ চক্রের সদস্যরা পুনরায় কারখানায় গিয়ে সরাসরি চাঁদা দাবি করেন। এ সময় কারখানার মালিক তাঁদের কাছে সাংবাদিকতার পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চাইলে তাঁরা তা দেখাতে ব্যর্থ হন। বাকবিতণ্ডার একপর্যায়ে কারখানার মালিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রিন্স মাহমুদকে ধরে ফেলেন। তবে চক্রের অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা আটক প্রিন্সকে যশোর কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেন। বৃহস্পতিবার সকালে আটক আসামিকে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)