Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৭০ পিস ইয়াবাসহ যশোরে মাদক কারবারি গফফার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০২:৫৬ পিএম
৭০ পিস ইয়াবাসহ যশোরে মাদক কারবারি গফফার গ্রেপ্তার

ছবি: ধ্রুব নিউজ

৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল গফফার মোল্লা (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের মৃত আবুল হাশেম মোল্লার ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড় ১০টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে অভিযান চালায় ডিবির একটি টিম। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবির এসআই বাবলা দাস জানান, ওই স্থান থেকে আব্দুল গফফারকে হাতেনাতে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক গফফারের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)