Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে হতাহত ২

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ১২:৪৩ পিএম
কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে হতাহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে বাদুরগাছা গ্রামের বিধবা নিলুফা বেগমের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে দুইজন প্রবেশ করে। বিষয়টিতে টের পেয়ে নিলুফা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

গণপিটুনিতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয় এবং অপরজন গুরুতর আহত হন। শনিবার সকাল ১০টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহত ও আহত কারও পরিচয়ই তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, "আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)