নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
আঞ্জুমান মুফিদুল ইসলাম যশোর জেলা শাখার উদ্যোগে অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সংস্থার যশোর জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন অসহায় নারীর হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
আঞ্জুমান মুফিদুল ইসলাম যশোর জেলা শাখার সভাপতি (চেয়ারম্যান) শেখ গোলাম ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। সংস্থার সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান) জহুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক আবু শাহ রিয়াদ মিতুল, সদস্য আরমান, আব্দুল মালেক, আমীর হোসেন, হাসমত আলী, শামীম হোসেন দুতি, আব্দুল খালেক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল।