Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পানিতে ছুড়ে দিলেন টাকার ব্যাগ

কেশবপুর প্রতিনিধি কেশবপুর প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ১০:২০ এ এম
পানিতে ছুড়ে দিলেন টাকার ব্যাগ

ছিনতাইকারীদের হাত থেকে সাড়ে দুই লাখের কাছাকাছি টাকা বাঁচাতে বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এক মৎস্য খামার ব্যবস্থাপক। ছিনতাইকারীদের সঙ্গে টানাটানির একপর্যায়ে টাকার ব্যাগটি ঘেরের পানিতে ছুড়ে ফেলে দেন তিনি। শেষমেশ ব্যর্থ হয়ে এবং স্থানীয়রা ধাওয়া দিলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে স্থান ত্যাগ করে ছিনতাইকারীরা।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে যশোরের কেশবপুরের মধ্যকুল গুটলেতলা এলাকায় ঘটে এই রোমহর্ষক ঘটনা। ভুক্তভোগী মৎস্য খামারের ব্যবস্থাপক সত্যজিৎ দেবনাথ ঘেরের মাছ বিক্রির ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে কেশবপুর উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় সদস্যের একটি ছিনতাইকারী দল তার পথরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

ঘটনার বর্ণনা দিয়ে সত্যজিৎ দেবনাথ জানান, টাকাগুলো নিয়ে তিনি মাছের খাদ্যের বকেয়া মেটাতে শহরে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা ব্যাগ ধরে টানাটানি শুরু করলে তিনি চটজলদি ব্যাগটি পাশের মাছের ঘেরের পানিতে ছুড়ে মারেন। একই সাথে চিৎকার শুরু করলে আশেপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন।

ঘটনাস্থলে যাওয়া স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানান, ভ্যানে বাড়ি ফেরার পথে চিৎকার ও পরপর দুটি গুলির শব্দ শুনে তিনি এগিয়ে যান। পরে জানতে পারেন টাকা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়েছে দুষ্কৃতকারীরা।

ঘটনার পরপরই রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)