Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৬:৫৭ পিএম
যশোরে ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আম্বিয়া খাতুন ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলার শার্শায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আম্বিয়া খাতুন (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আম্বিয়া খাতুন ওই গ্রামের মৃত কেসমত আলীর মেয়ে ও আকবর আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আম্বিয়া খাতুনের বাড়িতে একটি অভিযান চালানো হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করে ঘরে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। বিকেলে শার্শা থানা পুলিশ গ্রেপ্তার আম্বিয়াকে আদালতের মাধ্যমে যশোর জেলহাজতে পাঠিয়েছে।

যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আখতার জানান, জেলাকে মাদকমুক্ত করতে তাঁদের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)