Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রাক্তন শিক্ষক ও বর্ষীয়ান রাজনীতিক ওয়াজেদ আলী মোড়লের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৬:৫৫ পিএম
প্রাক্তন শিক্ষক ও বর্ষীয়ান রাজনীতিক ওয়াজেদ আলী মোড়লের ইন্তেকাল

ওয়াজেদ আলী মোড়ল ছবি: ধ্রুব নিউজ

যশোরের চাঁচড়া ইউনিয়নের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, স্কাউট ব্যক্তিত্ব, শিক্ষক ও সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৪৬ সালে জন্মগ্রহণ করা ওয়াজেদ আলী মোড়ল ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং দীর্ঘ ৪২ বছর নিষ্ঠার সাথে সেবা দেওয়ার পর ২০১০ সালে অবসর গ্রহণ করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনীতি, ক্রীড়া, স্কাউটিং ও সামাজিক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ সাল থেকে আমৃত্যু চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্রীড়া অঙ্গনে তিনি যশোর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন ও জেলা স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং জেলা অ্যাথলেটিক্স কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্কাউট আন্দোলনেও ছিল তাঁর অনন্য অবদান; তিনি বাংলাদেশ স্কাউটসের অ্যাডভান্সড লিডার ট্রেইনার (এএলটি), খুলনা অঞ্চলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যশোর জেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি পুলেরহাট ঈদগাহ ও মসজিদ কমিটিসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন।

তাঁর মৃত্যুতে চাঁচড়া ইউনিয়নসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, সাবেক এই বিশিষ্ট ব্যক্তিত্বের প্রয়াণে শোক প্রকাশ করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির। এক শোকবার্তায় তিনি বলেন, "ওয়াজেদ আলী মোড়লের মৃত্যুতে যশোর হারালো একজন সৎ ও আদর্শবান শিক্ষক, নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক ও বর্ষীয়ান নেতা। চাঁচড়া ইউনিয়নসহ সমগ্র যশোরবাসী তাঁর সামাজিক অবদানকে দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)