Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত সমন্বয়ক রাশেদ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ১২:৪৮ পিএম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত  সমন্বয়ক রাশেদ

রাশেদ খান ছবি: ধ্রুব নিউজ

যশোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান (৩০) গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে যশোর শহরের নিউ মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাশেদ মোটরসাইকেল চালিয়ে শহর থেকে মনিহারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিউ মার্কেট এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়েন। এতে তার পা এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে।

ঘটনার পরপরই নিউ মার্কেট এলাকায় দায়িত্বরত সার্জেন্ট মিলটন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত রাশেদ খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)